গীতালি — ১৪
আমার সকল রসের ধারাতোমাতে আজ হোক-না হারা।জীবন জুড়ে লাগুক পরশ,ভুবন ব্যেপে জাগুক হরষ,তোমার রূপে মরুক ডুবেআমার দুটি আঁখিতারা॥
হারিয়ে-যাওয়া মনটি আমারফিরিয়ে তুমি আনলে আবার।ছড়িয়ে-পড়া আশাগুলিকুড়িয়ে তুমি লও গো তুলি,গলার হারে দোলাও তারেগাঁথা তোমার ক’রে সারা॥
Comments
Loading comments…