গীতালি — ১৫

এই শরৎ-আলোর কমল-বনেবাহির হয়ে বিহার করেযে ছিল মোর মনে মনে।তারি সোনার কাঁকন বাজেআজি প্রভাত-কিরণ-মাঝে—হাওয়ায় কঁপে আঁচলখানি,ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥

আকুল কেশের পরিমলেশিউলি-বনের উদাস বায়ুপড়ে থাকে তরুর তলে।হৃদয়-মাঝে হৃদয় দুলায়,বাহিরে সে ভুবন ভুলায়—আজি সে তার চোখের চাওয়াছড়িয়ে দিল নীল গগনে॥

Comments

Loading comments…