গীতালি — ১৭
যখন তুমি বাঁধছিলে তারসে যে বিষম ব্যথা;আজ বাজাও বীণা, ভুলাও ভুলাওসকল দুখের কথা।এতদিন যা সংগোপনে।ছিল তোমার মনে মনেআজকে আমার তারে তারেশুনাও সে বারতা॥
আর বিলম্ব কোরো না গো,ওই যে নেবে বাতি।দুয়ারে মোর নিশীথিনীরয়েছে কান পাতি।বাঁধলে যে সুর তারায় তারায়অন্তবিহীন অগ্নিধারায়,সেই সুরে মোর বাজাও প্রাণেতোমার ব্যাকুলতা॥
Comments
Loading comments…