গীতালি — ১৯

হৃদয় আমার প্রকাশ হলঅনন্ত আকাশে।বেদন-বাঁশি উঠল বেজেবাতাসে বাতাসে।এই যে আলোর আকুলতাআমারি এ আপন কথা,উদাস হয়ে প্রাণে আমারআবার ফিরে আসে॥

বাইরে তুমি নানা বেশেফের নানান ছলে,জানি নে তো, আমার মালাদিয়েছি কার গলে।আজ কী দেখি পরান-মাঝে,তোমার গলায় সব মালা যে,সব নিয়ে শেয ধরা দিলেগভীর সর্বনাশে।সেই কথা আজ প্রকাশ হলঅনন্ত আকাশে॥

Comments

Loading comments…