গীতালি — ২০

এক হাতে ওর কৃপাণ আছেআর-এক হাতে হার।ও যে ভেঙেছে তোর দ্বার।আসে নি ও ভিক্ষা নিতে,লড়াই করে নেবে জিতেপরানটি তোমার।ও যে ভেঙেছে তোর দ্বার॥

মরণেরি পথ দিয়ে ঐ।আসছে জীবন-মাঝে,ও যে আসছে বীরের সাজে।আধেক নিয়ে ফিরবে না রে,যা আছে সব একেবারেকরবে অধিকার।ও যে ভেঙেছে তোর দ্বার॥

Comments

Loading comments…