গীতালি — ২১
পথ দিয়ে কে যায় গো চলেডাক দিয়ে সে যায়।আমার ঘরে থাকাই দায়।পথের হাওয়ায় কী সুর বাজে,বাজে আমার বুকের মাঝেবাজে বেদনায়।আমার ঘরে থাকাই দায়॥
পূর্ণিমাতে সাগর হতেছুটে এল বান,আমার লাগল প্রাণে টান।আপন-মনে মেলে আঁখিআর কেন বা পড়ে থাকিকিসের ভাবনায়।আমার ঘরে থাকাই দায়॥
Comments
Loading comments…