গীতালি — ২২
এই যে কালো মাটির বাসাশ্যামল সুখের ধরা-এইখানেতে আঁধার আলোয়স্বপন-মাঝে চরা।এরি গোপন হৃদয়-’পরেব্যথার স্বর্গ বিরাজ করেদুঃখে-আলো-করা॥
বিরহী তোর সেইখানে যেএকলা বসে থাকে—হৃদয় তাহার ক্ষণে ক্ষণে।নামটি তোমায় ডাকে।দুঃখে যখন মিলন হবেআনন্দলোক মিলবে তবেসুধায় সুধায় ভরা॥
Comments
Loading comments…