গীতালি — ২৫
শুধু তোমার বাণী নয় গোহে বন্ধু, হে প্রিয়,মাঝে-মাঝে প্রাণে তোমারপরশখানি দিয়ো।সারা পথের ক্লান্তি আমারসারা দিনের তৃষাকেমন করে মেটাব যে।খুঁজে না পাই দিশা।এ আঁধার যে পূর্ণ তোমায়সেই কথা বলিয়ো।মাঝে-মাঝে প্রাণে তোমার।পরশখানি দিয়ো॥
হৃদয় আমার চায় যে দিতে,কেবল নিতে নয়,ব’য়ে ব’য়ে বেড়ায় সে তারযা-কিছু সঞ্চয়।হাতখানি ওই বাড়িয়ে আনো,দাও গো আমার হাতে,ধরব তারে, ভরব তারে,রাখব তারে সাথে-
একলা পথের চলা আমারকরব রমণীয়।মাঝে-মাঝে প্রাণে তোমারপরশখানি দিয়ো॥
Comments
Loading comments…