গীতালি — ২৬
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলিছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে,বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলেআজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥
মানিক-গাঁথা ওই যে তোমার কঙ্কণেঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।কুঞ্জছায়া গুঞ্জরণের সংগীতেওড়না ওড়ায় এ কী নাচের ভঙ্গিতে,শিউলি-বনের বুক যে ওঠে আন্দোলি॥
Comments
Loading comments…