গীতালি — ২৮

মোর মরণে তোমার হবে জয়।মোর জীবনে তোমার পরিচয়।মোর দুঃখ যে রাঙা শতদলআজ ঘিরিল তোমার পদতল,মোর আনন্দ সে যে মণিহারমুকুটে তোমার বাঁধা রয়॥

মোর ত্যাগে যে তোমার হবে জয়।মোর প্রেমে যে তোমার পরিচয়।মোর ধৈর্য তোমার রাজপথসে যে লঙ্ঘিবে বনপর্বত,মোর বীর্য তোমার জয়রথতোমারি পতাকা শিরে বয়॥

Comments

Loading comments…