গীতালি — ৩৩

যেতে যেতে একলা পথে।নিবেছে মোর বাতি।ঝড় এসেছে, ওরে, এবারঝড়কে পেলেম সাথি।আকাশ-কোণে সর্বনেশেক্ষণে ক্ষণে উঠছে হেসে,প্রলয় আমার কেশে বেশেকরছে মাতামাতি॥

যে পথ দিয়ে যেতেছিলেমভুলিয়ে দিল তারে,আবার কোথা চলতে হবেগভীর অন্ধকারে।বুঝি বা এই বজ্ররবেনূতন পথের বার্তা কবে,কোন্ পুরীতে গিয়ে তবেপ্রভাত হবে রাতি॥

Comments

Loading comments…