গীতালি — ৩৪
মালা হতে খসে-পড়া ফুলের একটি দলমাথায় আমার ধরতে দাও গো ধরতে দাও।ঐ মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল,হোথায় আমায় ডুবতে দাও গো মরতে দাও।দাও গো মুছে আমার ভালে অপমানের লিখানিভৃতে আজ, বন্ধু, তোমার আপন হাতের টিকাললাটে মোর পরতে দাও গো পরতে দাও॥
বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনেদাও গো তাদের সরতে দাও গো সরতে দাও।তোমার মহা-ভাণ্ডারেতে আছে অনেক ধন—কুড়িয়ে বেড়াই মুঠা ভরে, ভরে না তায় মন,অন্তরেতে জীবন আমার ভরতে দাও॥
Comments
Loading comments…