গীতালি — ৩৫

কোন্ বারতা পাঠালে মোর পরানেআজি তোমার অরুণ-আলোয় কে জানে।বাণী তোমার ধরে না মোর গগনে,পাতায় পাতায় কাঁপে হৃদয়-কাননে,বাণী তোমার ফোটে লতাবিতানে॥

তোমার বাণী বাতাসে সুর লাগালো,নদীতে মোর ঢেউয়ের মাতন জাগালো।তরী আমার আজ প্রভাতের আলোকেএই বাতাসে পাল তুলে দিক পুলকে,তোমার পানে যাক সে ভেসে উজানে॥

Comments

Loading comments…