গীতালি — ৩৬
যেতে যেতে চায় না যেতেফিরে ফিরে চায়,সবাই মিলে পথে চলাহল আমার দায়।দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে,দেয় না সাড়া হাজার ডাকে;বাঁধন এদের সাধনধন,ছিঁড়তে যে ভয় পায়॥
আবেশ-ভরে ধুলায় পড়েকতই করে ছল,যখন বেলা যাবে চলেফেলবে আঁখিজল।নাই ভরসা, নাই যে সাহস,চিত্ত অবশ, চরণ অলস—লতার মতো জড়িয়ে ধরেআপন বেদনায়॥
Comments
Loading comments…