গীতালি — ৩৮

শেষ নাহি যেশেষ কথা কে বলবে।আঘাত হয়ে দেখা দিল,আগুন হয়ে জ্বলবে।সাঙ্গ হলে মেঘের পালাশুরু হবে বৃষ্টি ঢালা,বরফ জমা সারা হলেনদী হয়ে গলবে॥

ফুরায় যা, তাফুরায় শুধু চোখে—অন্ধকারের পেরিয়ে দুয়ারযায় চলে আলোকে।পুরাতনের হৃদয় টুটেআপ্‌নি নূতন উঠবে ফুটে,জাবনে ফুল ফোটা হলেমরণে ফল ফলবে॥

Comments

Loading comments…