গীতালি — ৪১
এতটুকু আঁধার যদিলুকিয়ে রাখিস বুকের ’পরেআকাশ-ভরা সূর্যতারামিথ্যা হবে তোদের তরে।শিশির-ধোওয়া এই বাতাসেহাত বুলালো ঘাসে ঘাসে,ব্যর্থ হবে কেবল যে সেতোদের ছোটো কোণের ঘরে॥
মুগ্ধ ওরে, স্বপ্নঘোরেযদি প্রাণের আসন-কোণেধুলায়-গড়া দেবতারেলুকিয়ে রাখিস আপন মনে-চিরদিনের প্রভু তবেতোদের প্রাণে বিফল হবে,বাইরে সে যে দাঁড়িয়ে রবেকত-না যুগ-যুগান্তরে॥
Comments
Loading comments…