গীতালি — ৪৩
দুঃখ যদি না পাবে তো।দুঃখ তোমার ঘুচবে কবে।বিষকে বিষের দাহ দিয়েদহন করে মারতে হবে।জ্বলতে দে তোর আগুনটারে,ভয় কিছু না করিস তারে,ছাই হয়ে সে নিভবে যখনজ্বলবে না আর কভু তবে॥
এড়িয়ে তারে পালাস না রেধরা দিতে হোস না কাতর।দীর্ঘ পথে ছুটে কেবল।দীর্ঘ করিস দুঃখটা তোর।মরতে মরতে মরণটারেশেষ করে দে একেবারে,তার পরে সেই জীবন এসেআপন আসন আপনি লবে॥
Comments
Loading comments…