গীতালি — ৪৪
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন-সেখানে যে মধুর বেশে।ফাঁদ পেতে রয় সুখের বাঁধন।ভেবেছিলি দিনের শেষেতপ্ত পথের প্রান্তে এসেসোনার মেঘে মিলিয়ে যাবেসারাদিনের সকল কাঁদন॥
না রে, না রে, হবে না তোর হবে না তা—সন্ধ্যাতারার হাসির নিচেহবে না তোর শয়ন পাতা।পথিক বঁধু পাগল করেপথে বাহির করবে তোরে,হৃদয় যে তোর ফেটে গিয়েফুটবে তবে তার আরাধন॥
Comments
Loading comments…