গীতালি — ৪৫
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে।এই যে আলো সূর্যে গ্রহে তারায়ঝরে পড়ে শত লক্ষ ধারায়,পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে॥
তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগলআমার মনে লেগে তবে সে যে জাগল।যে প্রেম কঁপায় বিশ্ববীণায় পুলকে।সংগীতে সে উঠবে ভেসে পলকেযেদিন আমার সকল হৃদয় হরবে॥
Comments
Loading comments…