গীতালি — ৪৬

না গো, এই যে ধুলা আমার না এ,তোমার ধুলার ধরার ‘পরে।উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে।দিয়ে মাটি আগুন জ্বালিরচলে দেহ পূজার থালি,শেষ আরতি সারা করেভেঙে যাব তোমার পায়ে॥

ফুল যা ছিল পূজার তরে,যেতে পথে ডালি হতেঅনেক যে তার গেছে পড়ে।কত প্রদীপ এই থালাতেসাজিয়েছিলে আপন হাতে,কত যে তার নিবল হাওয়ায়পৌঁছল না চরণ-ছায়ে॥

Comments

Loading comments…