গীতালি — ৪৯
ওই অমল হাতে রজনী প্রাতেআপনি জ্বালোএই তো আলো—এই তো আলো।এই তো প্রভাত, এই তো আকাশ,এই তো পূজার পুষ্পবিকাশ,এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো—এ তো আলো—এই তো আলো॥
আঁধার মেঘের বক্ষে জেগেআপনি জ্বালোএই তো আলো—এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,এই তো দুখের অগ্নিমালা,এই তো মুক্তি, এই তো দীপ্তি,এই তো ভালো—এই তো আলো—এই তো আলো॥
Comments
Loading comments…