গীতালি — ৫০
মোর হৃদয়ের গোপন বিজন ঘরেএকেলা রয়েছ নীরব শয়ন-’পরে—প্রিয়তম হে, জাগো জাগো জাগো।রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমিআর কতকাল এমনে কাটিবে, স্বামী—প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥
রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে—প্রিয়তম হে, জাগো জাগো জাগো।জীবনে আমার সংগীত দাও আনি,নীরব রেখো না তোমার বীণার বাণী—প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥
মিলাব নয়ন তব নয়নের সাথে,মিলাব এ হাত তব দক্ষিণহাতে—প্রিয়তম হে, জাগো জাগো জাগো।হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,তিমির কাঁপিবে গভীর আলোর রবে—প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥
Comments
Loading comments…