গীতালি — ৫১

খুশি হ তুই আপন-মনে।রিক্ত হাতে চল্‌-না রাতেনিরুদ্দেশের অন্বেষণে।চাস নে কিছু, কোস নে কিছু,করিস নে তোর মাথা নিচু,আছে রে তোর হৃদয় ভরাশূন্য ঝুলির অলখ ধনে॥

নাচুক-না ওই আঁধার আলো।তুলুক-না ঢেউ দিবানিশিচারদিকে তোর মন্দভালো।তোর তরী তুই দে খুলে দে,গান গেয়ে তুই পাল তুলে দে,অকূল-পানে ভাসবি রে তুইহাসবি রে তুই অকারণে॥

Comments

Loading comments…