গীতালি — ৫২
সহজ হবি, সহজ হবি,ওরে মন, সহজ হবি—কাছের জিনিস দূরে রাখেতার থেকে তুই দূরে রবি।কেন রে তোর দু হাত পাতা-দান তো না চাই, চাই যে দাতা,সহজে তুই দিবি যখন।সহজে তুই সকল লবি॥
সহজ হবি, সহজ হবিওরে মন, সহজ হবি—আপন বচন-রচন হতে।বাহির হয়ে আয় রে কবি।সকল কথার বাহিরেতেভুবন আছে হৃদয় পেতে,নীরব ফুলের নয়ন-পানেচেয়ে আছে প্রভাত-রবি॥
Comments
Loading comments…