গীতালি — ৫৩
ওরে ভীরু, তোমার হাতেনাই ভুবনের ভার।হালের কাছে মাঝি আছে,করবে তরী পার।তুফান যদি এসে থাকেতোমার কিসের দায়-চেয়ে দেখো ঢেউয়ের খেলা,কাজ কি ভাবনায়।আসুক-নাকো গহন রাতি,হোক-না অন্ধকার-হালের কাছে মাঝি আছে,করবে তরী পার॥
পশ্চিমে তুই তাকিয়ে দেখিসমেঘে আকাশ ডোবা;আনন্দে তুই পুবের দিকেদেখ্-না তারার শোভা।
সাথি যারা আছে, তারাতোমার আপন ব’লেভাব কি তাই রক্ষা পাবে।তোমারি ঐ কোলে।উঠবে রে ঝড়, দুলবে রে বুক,জাগবে হাহাকার-হালের কাছে মাঝি আছে,করবে তরী পার॥
Comments
Loading comments…