গীতালি — ৫৪

চোখে দেখিস, প্রাণে কানা।হিয়ার মাঝে দেখ্‌-না ধরেভুবনখানা।প্রাণের সাথে সে যে গাঁথা,সেথায় তারি আসন পাতা,বাইরে তারে রাখিস তবুঅন্তরে তার যেতে মানা?

তারি কণ্ঠে তোমার বাণী।তোরি রঙে রঙিন তারিবসনখানি।যে জন তোমার বেদনাতেলুকিয়ে খেলে দিনে রাতে,সামনে যে ঐ রূপে রসেসেই অজানা হল জানা॥

Comments

Loading comments…