গীতালি — ৫৫
অগ্নিবীণা বাজাও তুমিকেমন করে।আকাশ কাঁপে তারার আলোরগানের ঘোরে।তেমনি করে আপন হাতেছুঁলে আমার বেদনাতে,নূতন সৃষ্টি জাগল বুঝিজীবন-’পরে॥
বাজে ব’লেই বাজাও তুমিসেই গরবেওগো প্রভু, আমার প্রাণেসকল স’বে।বিষম তোমার বহ্নিঘাতেবারে বারে আমার রাতেজ্বালিয়ে দিলে নূতন তারাব্যথায় ভ’রে॥
Comments
Loading comments…