গীতালি — ৫৬

আলো যে আজ গান করে মোরপ্রাণে গো।কে এল মোর অঙ্গনে, কেজানে গো;হৃদয় আমার উদাস ক’রেকেড়ে নিল আকাশ মোরে,বাতাস আমায় আনন্দবাণহানে গো॥

দিগন্তের ঐ নীল নয়নেরছায়াতেকুসুম যেন বিকাশে মোরকায়াতে।মোর হৃদয়ের সুগন্ধ যেবাহির হল কাহার খোঁজে,সকল জীবন চাহে কাহারপানে গো॥

Comments

Loading comments…