গীতালি — ৫৭
তোমার দুয়ার খোলার ধ্বনিঐ গো বাজেহৃদয়-মাঝে।তোমার ঘরে নিশিভোরেআগল যদি গেল স’রেআমার ঘরে রইব তবেকিসের লাজে॥
অনেক বলা বলেছি, সেমিথ্যা বলা।অনেক চলা চলেছি, সেমিথ্যা চলা।আজ যেন সব পথের শেষেতোমার দ্বারে দাঁড়াই এসে,ভুলিয়ে যেন নেয় না মোরেআপন কাজে॥
Comments
Loading comments…