গীতালি — ৫৮
প্রেমের প্রাণে সইবে কেমন করেতোমার যে-জন সে যদি গোদ্বারে দ্বারে ঘোরে।কাঁদিয়ে তারে ফিরিয়ে আন,কিছুতেই তো হার না মান,তার বেদনায় তোমার অশ্রুরইল যে গো ভরে॥
সামান্য নয় তব প্রেমের দান।বড়ো কঠিন ব্যথা এ যেবড় কঠিন টান।মরণ-স্নানে ডুবিয়ে শেষে।সাজাও তবে মিলন-বেশে,সকল বাধা ঘুচিয়ে ফেলেবাঁধ বাহুর ডোরে॥
Comments
Loading comments…