গীতালি — ৫৯

ক্লান্তি আমার ক্ষমা করো, প্রভু,পথে যদি পিছিয়ে পড়ি কভু।এই যে হিয়া থরোথরোকাঁপে আজি এমনতরোএই বেদনা ক্ষমা করো,ক্ষমা করো, প্রভু॥

এই দীনতা ক্ষমা করো, প্রভু,পিছন-পানে তাকাই যদি কভু।দিনের তাপে রৌদ্রজ্বালায়শুকায় মালা পূজার থালায়,সেই ম্লানতা ক্ষমা করো,ক্ষমা করো, প্রভু॥

Comments

Loading comments…