গীতালি — ৬

ও নিঠুর, আরো কি বাণতোমার তূণে আছে।তুমি মর্মে আমায়মারবে হিয়ার কাছে?আমি পালিয়ে থাকি, মুদি আঁখি,আঁচল দিয়ে মুখ যে ঢাকি,কোথাও কিছু আঘাত লাগে পাছে

মারকে তোমারভয় করেছি বলেতাই তো এমনহৃদয় ওঠে জ্বলে।যেদিন সে ভয় ঘুচে যাবে।সেদিন তোমার বাণ ফুরাবে,মরণকে প্রাণ বরণ করে বাঁচে॥

Comments

Loading comments…