গীতালি — ৬০

আমার আর হবে না দেরি—আমি শুনেছি ঐ বাজে তোমার ভেরী।তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।মনে হয় যে, ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতেতোমায় যেন হেরিআমার আর হবে না দেরি॥

আমার কাজ হয়েছে সারা,এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,তোমার আশীর্বাদের মালা নেব কেবল সাথেআমার ললাট ঘেরি—এখন আর হবে না দেরি॥

Comments

Loading comments…