গীতালি — ৬১
ঐ যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তারসোনার অলংকার।ঐ সে আকাশে লুটায়ে আকুল চুলঅঞ্জলি ভরি ধরিল তারার ফুল,পূজায় তাহার ভরিল অন্ধকার॥
ক্লান্তি আপন রাখিয়া দিল সে ধীরেস্তব্ধ পাখির নীড়ে।বনের গহনে জোনাকি-রতন-জ্বালালুকায়ে বক্ষে শান্তির জপমালাজপিল সে বারবার॥
ঐ যে তাহার লুকানো ফুলের বাসগোপনে ফেলিল শ্বাস।ঐ যে তাহার প্রাণের গভীর বাণীশান্ত পবনে নীরবে রাখিল আনিআপন বেদনাভার॥
ঐ যে নয়ন অবগুণ্ঠনতলেভাসিল শিশিরজলে।ঐ যে তাহার বিপুল রূপের ধনঅরূপ আঁধারে করিল সমর্পণচরম নমস্কার॥
Comments
Loading comments…