গীতালি — ৬৬
কাণ্ডারী গো, যদি এবারপৌঁছে থাক কূলেহাল ছেড়ে দাও, এখন আমারহাত ধরে লও তুলে।ক্ষণেক তোমার বনের ঘাসেবসাও আমায় তোমার পাশে,রাত্রি আমার কেটে গেছেঢেউয়ের দোলায় দুলে॥
কাণ্ডারী গো, ঘর যদি মোরনা থাকে আর দূরে,ঐ যদি মোর ঘরের বাঁশিবাজে ভোরের সুরে,শেষ বাজিয়ে দাও গো চিতেঅশ্রুজলের রাগিণীতেপথের বাঁশিখানি তোমারপথতরুর মূলে॥
Comments
Loading comments…