গীতালি — ৬৭
ফুল তো আমার ফুরিয়ে গেছে,শেষ হল মোর গান;এবার, প্রভু, লও গো শেষের দান।অশ্রুজলের পদ্মখানি।চরণতলে দিলাম আনি;ঐ হাতে মোর হাত দুটি লও,লও গো আমার প্রাণ।এবার, প্রভু, লও গো শেষের দান॥
ঘুচিয়ে লও গো সকল লজ্জা,চুকিয়ে লও গো ভয়।বিবোধ আমার যত আছে।সব করে লও জয়।লও গো আমার নিশীথ-রাতি,লও গো আমার ঘরের বাতি,লও গো আমার সকল শক্তিসকল অভিমান।এবার, প্রভু, লও গো শেষের দান॥
Comments
Loading comments…