গীতালি — ৬৮
তোমার ভুবন মর্মে আমার লাগে।তোমার আকাশ অসীম কমলঅন্তরে মোর জাগে।এই সবুজ এই নীলের পরশসকল দেহ করে সরস,রক্ত আমার রঙিয়ে আছেতব অরুণ-রাগে॥
আমার মনে এই শরতেরআকুল আলোখানিএক পলকে আনে যেনবহুযুগের বাণী।নিশীথ-রাতে নিমেষ-হারাতোমার যত নীরব তারাএমন ক’রে হৃদয়-দ্বারেআমায় কেন মাগে॥
Comments
Loading comments…