গীতালি — ৬৯

তোমার কাছে এ বর মাগি,মরণ হতে যেন জাগিগানের সুরে।যেমনি নয়ন মেলি, যেনমাতার স্তন্যসুধা-হেননবীন জীবন দেয় গো পুরেগানের সুরে॥

সেথায় তরু তৃণ যতমাটির বাঁশি হতে ওঠেগানের মতো।আলোক সেথা দেয় গো আনিআকাশের আনন্দবাণী,হৃদয়-মাঝে বেড়ায় ঘুরেগানের সুরে॥

Comments

Loading comments…