গীতালি — ৭০

আপন হতে বাহির হয়েবাইরে দাঁড়া;বুকের মাঝে বিশ্বলোকেরপাবি সাড়া।এই যে বিপুল ঢেউ লেগেছেতোর মাঝেতে উঠুক নেচে,সকল পরান দিক্‌-না নাড়া-বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥

বোস্‌-না ভ্রমর এই নীলিমায়আসন লয়েঅরুণ-আলোর স্বর্ণরেণুমাখা হয়ে।যেখানেতে অগাধ ছুটিমেল্‌ সেথা তোর ডানা দুটি,সবার মাঝে পাবি ছাড়া-বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥

Comments

Loading comments…