গীতালি — ৭৫

কূল থেকে মোর গানের তরীদিলেম খুলে-সাগর-মাঝে ভাসিয়ে দিলেমপালটি তুলে।যেখানে ঐ কোকিল ডাকে।ছায়াতলে-সেখানে নয়।যেখানে ঐ গ্রামের বধূআসে জলে-সেখানে নয়।যেখানে নীল মরণ-লীলাউঠছে দুলেসেখানে মোর গানের তরীদিলেম খুলে॥

এবার, বীণা, তোমায় আমায়আমরা একা।অন্ধকারে নাই বা কারেগেল দেখা।কুঞ্জবনের শাখা হতেযে ফুল তোলেসে ফুল এ নয়।বাতায়নের লতা হতেযে ফুল দোলেসে ফুল এ নয়।দিশাহারা আকাশ-ভরাসুরের ফুলেসেই দিকে মোর গানের তরীদিলেম খুলে॥

Comments

Loading comments…