গীতালি — ৭৭
সন্ধ্যা হল, একলা আছি ব’লেএই যে চোখে অশ্রু পড়ে গলেওগো বন্ধু, বলল দেখি,শুধু কেবল আমার এ কি।এর সাথে যে তোমার অশ্রু দোলে॥
থাক্-না তোমার লক্ষ গ্রহতারা,তাদের মাঝে আছ আমায়-হারা।সইবে না সে, সইবে না সে,টানতে আমায় হবে পাশে;একলা তুমি, আমি একলা হলে॥
Comments
Loading comments…