গীতালি — ৭৯
তোমায় সৃষ্টি করব আমিএই ছিল মোর পণ।দিনে দিনে করেছিলেমতারি আয়োজন।তাই সাজালেম আমার ধুলো,আমার ক্ষুধাতৃষ্ণাগুলো,আমার যত রঙিন আবেশ,আমার দুঃস্বপন॥
“তুমি আমায় সৃষ্টি করো”আজ তোমারে ডাকি-“ভাঙো আমার আপন মনেরমায়া-ছায়ার ফাঁকি।তোমার সত্য, তোমার শান্তি,তোমার শুভ্র অরূপ কান্তি,তোমার শক্তি, তোমার বহ্নিভরুক এ জীবন।
Comments
Loading comments…