গীতালি — ৮০
সারা জীবন দিল আলোসূর্য গ্রহ চাঁদ-তোমার আশীর্বাদ, হে প্রভু,তোমার আশীর্বাদ।মেঘের কলস ভ’রে ভ’রেপ্রসাদ-বারি পড়ে ঝ’রে,সকল দেহে প্রভাত-বায়ুঘুচায় অবসাদ-তোমার আশীর্বাদ, হে প্রভু,তোমার আশীর্বাদ॥
তৃণ যে এই ধুলার ’পরেপাতে আঁচলখানি,এই যে আকাশ চিরনীরবঅমৃতময় বাণী-
ফুল যে আসে দিনে দিনেবিনা রেখার পথটি চিনে,এই যে ভুবন দিকে দিকেপুরায় কত সাধ—তোমার আশীর্বাদ, হে প্রভু,তোমার আশীর্বাদ॥
Comments
Loading comments…