গীতালি — ৮২
ব্যথার বেশে এল আমার দ্বারেকোন্ অতিথি, ফিরিয়ে দেব না রে।জাগব বসে সকল রাতি;ঝড়ের হাওয়ায় ব্যাকুল বাতিআগুন দিয়ে জ্বালব বারে বারে॥
আমার যদি শক্তি নাহি থাকেধরার কান্না আমায় কেন ডাকে?দুঃখ দিয়ে জানাও, রুদ্র,ক্ষুদ্র আমি নই তো ক্ষুদ্র-ভয় দিয়েছ, ভয় করি নে তারে।ব্যথা যখন এল আমার দ্বারেতারে আমি ফিরিয়ে দেব না রে॥
Comments
Loading comments…