গীতালি — ৮৫

বাজিয়েছিলে বীণা তোমারদিই বা না দিই মন।আজ প্রভাতে তারি ধ্বনিশুনি সকল ক্ষণ।কত সুরের লীলা সে যেদিনে রাত্রে উঠল বেজে,জীবন আমার গানের মালাকরেছ কল্পন॥

আজ শরতের নীলাকাশে,আজ সবুজের খেলায়,আজ বাতাসের দীর্ঘশ্বাসে,আজ চামেলির মেলায়কত কালের গাঁথা বাণীআমার প্রাণের সে গানখানিতোমার গলায় দোলে যেনকরিনু দর্শন॥

Comments

Loading comments…