গীতালি — ৮৬
আবার যদি ইচ্ছা করআবার আসি ফিরে।দুঃখসুখের ঢেউ-খেলানোএই সাগরের তীরে।আবার জলে ভাসাই ভেলা,ধুলার ’পরে করি খেলা,হাসির মায়ামৃগীর পিছেভাসি নয়ন-নীরে॥
কাটার পথে আঁধার রাতেআবার যাত্রা করি,আঘাত খেয়ে বাঁচি কিম্বাআঘাত খেয়ে মরি।আবার তুমি ছদ্মবেশেআমার সাথে খেলাও হেসে,নূতন প্রেমে ভালোবাসি।আবার ধরণীরে॥
Comments
Loading comments…