গীতালি — ৮৮

যে দিল ঝাঁপ ভবসাগর-মাঝখানেকূলের কথা ভাবে না সে,চায় না কভু তরীর আশে,আপন সুখে সঁতার-কাটা সেই জানেভবসাগর-মাঝখানে॥

রক্ত যে তার মেতে ওঠে।মহাসাগর-কল্লোলে,ওঠা-পড়ার ছন্দে হৃদয়ঢেউয়ের সাথে ঢেউ তোলে।অরুণ-আলোর আশিস লয়েঅস্তরবির আদেশ বয়েআপন সুখে যায় সে চলে কার পানেভবসাগর-মাঝখানে॥

Comments

Loading comments…