গীতালি — ৮৯
সন্ধ্যাতারা যে ফুল দিলতোমার চরণ-তলেতারে আমি ধুয়ে দিলেমআমার নয়ন-জলে।বিদায়-পথে যাবার বেলাম্লান রবির রেখ।সারা দিনের ভ্রমণ-বাণীলিখল সোনার লেখা,আমি তাতেই সুর বসালেমআপন গানের ছলে॥
স্বর্ণ আলোর রথে চড়েনেমে এল রাতি,তারি আঁধার ভ’রে আমারহৃদয় দিনু পাতি।
মৌনপারাবারের তলেহারিয়ে-যাওয়া কথায়,বিশ্বহৃদয়-পূর্ণ-করাবিপুল নীরবতায়আমার বাণীর স্রোত মিলিছেনীরব কোলাহলে॥
Comments
Loading comments…