গীতালি — ৯
আঘাত করে নিলে জিনে,কাড়িলে মন দিনে দিনে।সুখের বাধা ভেঙে ফেলেতবে আমার প্রাণে এলে,বারে বারে মরার মুখে।অনেক দুখে নিলেম চিনে॥
তুফান দেখে ঝড়ের রাতেছেড়েছি হাল তোমার হাতে।বাটের মাঝে হাটের মাঝেকোথাও আমায় ছাড়লে না যে,যখন আমার সব বিকালোতখন আমায় নিলে কিনে॥
Comments
Loading comments…