গীতালি — ৯১
তোমার কাছে চাই নে আমিঅবসর।আমি গান শোনাব গানের পর।বাইরে হোথায় দ্বারের কাছে।কাজের লোকে দাঁড়িয়ে আছে,আশা ছেড়ে যাক-না ফিরেআপন ঘর।-আমি গান শোনাব গানের পর॥
জানি না এর কোনটা ভালোকোনটা নয়।জানি না কে কোনটা রাখেকোনটা লয়!চলবে হৃদয় তোমার পানেশুধু আপন চলার গানে,ঝরার সুখে ঝরবে সুরেরএ নির্ঝরআমি গান শোনাব গানের পর॥
Comments
Loading comments…